ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'আসুন আমরা শুদ্ধতার চর্চা করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুই দিনব্যাপী শুদ্ধ উচ্চারণ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে।
রবিবার (২৯ মে) বেলা সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি বিষয়ক সংগঠন আবৃত্তি আবৃত্তি এর আয়োজন করে।
কর্মশালার প্রথম দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহতাব সুমন ও সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল হক লিপু। এ দিন শুদ্ধ উচ্চারণের পাশাপাশি আবৃত্তি, সংবাদ উপস্থাপনা ও সাংগঠনিক দক্ষতা বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবৃত্তি আবৃত্তির সভাপতি নুরুল্লা মেহেদী। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মিরা ও সদস্য সাইফুন্নাহার লাকী।
এদিকে, দ্বিতীয় দিনে কণ্ঠশীলনের অধ্যক্ষ আবৃত্তি প্রশিক্ষক মীর বরকত ও যমুনা টেলিভিশনের সিনিয়র ব্রডকাস্ট সাংবাদিক আহমেদ রেজা কর্মশালায় অতিথি থাকবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
