‘নর্থ আমেরিকা ভিসা অ্যাপ্লিকেশন ডে’ ৩১ মে

আপডেট : ৩০ মে ২০২২, ১৪:১২

কানাডা-আমেরিকার নামকরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে আগামী মঙ্গলবার (৩১মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী "নর্থ আমেরিকা ভিসা অ্যাপ্লিকেশন ডে"। রাজধানীর ধানমন্ডিতে উচ্চশিক্ষা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান পিএফইসি গ্লোবাল এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা কানাডা ও আমেরিকায় উচ্চশিক্ষার জন্য যেতে চান তাদের নানা সুযোগ সম্পর্কে জানানো এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ছাড় দেওয়া হবে কর্মসূচিতে।

পিএফইসি গ্লোবাল কর্তৃপক্ষ জানায়, দিনব্যাপী আয়োজনে ১২টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন কর্মসূচিতে। আমেরিকায় উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য থাকবে ৬০% পর্যন্ত স্কলারশিপের সুযোগ এবং কানাডা যেতে আগ্রহীদের ১৬০০০ ক্যাড পর্যন্ত স্কলারশিপের সুযোগ।

আয়োজনটি পিএফইসি গ্লোবালের ধানমন্ডি ২৭ এর কার্যালয়ে অনুষ্ঠিত হবে(৫ম ফ্লোর, সিমা ব্লসম টাওয়ার)। যেকোনো সহযোগিতার জন্য ০১৭৩০৭৮৫৪৫৬ এবং ০১৭৩০৭৮৫৪৬৩ নাম্বারে যোগাযোগ করা যাবে।

ইত্তেফাক/জেডএইচডি