ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট : ০৭ জুন ২০১৯, ২১:০২

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার পান্তাপাড়া গ্রাম থেকে শুক্রবার ভোরে অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম আবু সাঈদ।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার পান্তাপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় আবু সাঈদকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতাসহ তিনটি মামলা আছে।