আলমগীর র‌্যাঞ্চ ও মোনার্ক মার্টের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

আপডেট : ৩১ মে ২০২২, ২১:১২

পবিত্র ঈদ-উল আজহাকে সামনে রেখে দেশীয় ই-কমার্স প্লাটফর্ম মোনার্ক মার্ট-এর সঙ্গে যুক্ত হল আলমগীর র‌্যাঞ্চ। সোমবার (৩০ মে) বিকেলে রাজধানী ঢাকার গুলশানে বাংলাদেশের অন্যতম প্রধান কৃষি খামার আলমগীর র‌্যাঞ্চ লিমিটেড ও বাংলাদেশের অন্যতম প্রধান ই-কমার্স প্লাটফর্ম মোনার্ক মার্ট ডট কম-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমগীর র‌্যাঞ্চ লিমিটেড-এর পরিচালক ও লাবিব গ্রুপের সম্মানিত ভাইস-চেয়ারম্যান মিসেস সুলতানা জাহান, সিআইপি এবং মোনার্ক মার্ট ডট কম-এর সম্মানিত চিফ অপারেটিং অফিসার জাহিদ কামাল। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমগীর র‌্যাঞ্চের জেনারেল ম্যানেজার সাদিয়া তাসনিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং মোনার্ক মার্ট-এর হেড অব কমার্শিয়াল আহমেদ মোস্তফাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আলমগীর র‌্যাঞ্চ লিমিটেড বাংলাদেশের অন্যতম প্রধান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লাবিব গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। ইতিমধ্যেই গবাদিপশুর বিশ্বস্ত খামার আলমগীর র‌্যাঞ্চ সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে সঠিক যত্ন ও পরিচর্যার মাধ্যমে তাদের ক্রেতাদের নিকট সুস্থ, সুন্দর ও সবল গরু সরবরাহের জন্য দেশজুড়ে সুনাম অর্জন করেছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোনার্ক মার্ট ডট কম-এ প্রকাশিত ছবি ও ভিডিও-এর মাধ্যমে গ্রাহক তার পছন্দের গরু কেনার আগে এর জাত, ওজন, বয়স ও রঙ সম্পর্কে পর্যাপ্ত ধারণা পাবেন। এছাড়াও আলমগীর র‌্যাঞ্চ কর্তৃপক্ষ ক্রেতাদের সুবিধার্থে তাদের বিক্রিত গরু নিজস্ব খরচে গ্রাহকের কাছে পৌঁছে দেবেন।

ইত্তেফাক/জেডএইচডি