ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শেখ রাসেল হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত বাংলা বিভাগের প্রফেসর ড. মো. রবিউল হোসেনের মেয়াদ শেষ হওয়ায় অর্থনীতি বিভাগের প্রফেসর ড. দেবাশীষ শর্মাকে এবং বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত আইন বিভাগের প্রফেসর ড. রেবা মণ্ডলের মেয়াদ শেষ হওয়ায় বাংলা বিভাগের প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথীকে ১ জুন ২০২২ থেকে পরবর্তী এক বছরের জন্য উপাচার্য মহোদয় নিয়োগদান করেছেন।
এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন। সেই সাথে তাদেরকে অবশ্যই ক্যাম্পাসে বসবাস করতে হবে।
