মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

আপডেট : ০২ জুন ২০২২, ০৯:৩৬

জামালপুরের মেলান্দহে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জল হক (৫০)। তিনি আব্দুল হকের ছেলে।

বুধবার (১ জুন) উপজেলার মাভাগিনার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, দুপুরের দিকে কৃষক জল হক নিজ বাড়িতে আম পাড়ার জন্য হাতে বাঁশের কঞ্চি নিয়ে গাছে ওঠেন। অসাবধানতাবশত কঞ্চি দিয়ে আমগাছের ডালে নাড়াচাড়া করতেই বিদ্যুতায়িত হয়ে গাছের ডালেই আটকা পড়ে মারা যান তিনি। মেলান্দহ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুল লতিফ জানান, খবর পেয়ে আমাদের একটি টিম কৃষক জল হকের লাশ উদ্ধার শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এমআর