চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ঠাকুরদিঘী ও তেওয়ারীহাট বাজার, কলাউজানের কানুরাম বাজার এবং পুটিবিলার এমচরহাট বাজারে অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টারে যৌথভাবে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বৈধ কোন কাগজপত্র না থাকায় ৪টি ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা করে দেওয়া হয়। তবে নিবন্ধন শর্তাবলী পূরণ সাপেক্ষে নির্দেশনা মোতাবেক কার্যক্রম চালু রাখা যাবে।
বৃহস্পতিবার (২ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত যৌথভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান। অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. জিয়াউদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মুহাম্মদ শের আলী, লোহাগাড়া থানার এসআই রুহুল আমিন, উপজেলা ভূমি অফিসের নয়ন দাশ ও ইব্রাহীম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, সারাদেশে অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টারের অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় লোহাগাড়ায় ৮টির মত অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার রয়েছে।
সেগুলোর মধ্যে আজকে অভিযান চালিয়ে বৈধ কোন কাগজপত্র না থাকায় পদুয়া ঠাকুরদিঘী বাজারের মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, পদুয়া বাজারের নিউ ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার, পুটিবিলা এমচরহাট বাজারের সেবা প্যাথলজি সেন্টার, কলাউজান কানুরাম বাজারের শাহ আমানত প্যাথলজিকে সিলগালা করে দেওয়া হয়েছে। জনস্বার্থে ও জনকল্যাণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সুপ্রিম কোর্টে মেডিয়েশন সেন্টারের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন
১৯ পণ্যে পাটের মোড়ক আইন বাস্তবায়ন না হওয়ায় উষ্মা হাইকোর্টের