‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি ও ছাত্রদল কর্তৃক কটূক্তি এবং হত্যার হুমকির’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ।
রবিবার (৫ জুন) বিকেলে শরীয়তপুর সদরে স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর উদ্যোগে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ এবং দলের সকল সহযোগী সংগঠনের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনই একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা। আওয়ামী লীগ- যুবলীগ- ছাত্রলীগ মাঠে থাকতে তাদের অসৎ উদ্দেশ্য সফল হবে না। বাংলাদেশের এই অর্জনকে নস্যাৎ ও উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধিকে ধ্বংস করার লক্ষ্যে স্বাধীনতাবিরোধী এবং দেশ, জাতি ও রাষ্ট্রবিরোধী চক্র বিএনপি-জামায়াত জোট প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে বারবার।
এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুহুন মাদবর, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসাইন ফকির, পৌরসভা আওয়ামী লীগের, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুমন পাহাড়, পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হোসেন সরদার, পৌরসভা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর বেপারী, সাধারণ সম্পাদক খোকন বেপারী, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ শিকদার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহান,সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, সদর উপজেলা ভাইরাস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন প্রমুখসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

৭৫-এর পুনরাবৃত্তির চিন্তা মাথায় আনলে প্রতিহত করা হবে: শেখ পরশ
বিএনপির ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দেওয়া হবে: নানক