বরিশালের ইউজিভি-তে প্রথম সাউথ জোন প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ০৫ জুন ২০২২, ২২:৩০

বরিশালে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে (ইউজিভি) ১ম সাউথ প্রোগ্রমিং প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়ে দিনব্যাপী চলে এ প্রতিযোগিতা। বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী। 

উদ্বোধনী অনুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সৈয়দ আলী মোল্লা এবং রেজিস্ট্রার মো. লোকমান খান।

প্রতিযোগিতার মধ্যভাগে প্রতিযোগিদের নিয়ে সেমিনার করেন দেশ বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ।

স্কুল পর্যায়ে এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ঝিনাইদহের সলিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আনিশা তাবাসসুম। ২য় স্থান অর্জন করে খুলনা সরকারি মডেল স্কুলের মইনুর রহমান নাজিব এবং ৩য় স্থান অর্জন করে বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মো. মুশফিক। কলেজ পর্যায় ১ম স্থান লাভ করে মাগুরা সরকারি এইচ.এস.এস কলেজের শরিফ রাফিদুর রহমান, ২য় স্থান লাভ করে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের সৈয়দ তাকই তাজোয়ার এবং ৩য় স্থান অর্জন করে বরিশাল পলিটেকনিকের শিফাত। 

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১ম স্থান অর্জন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. মেহেদী হাসান, ২য় হন কুয়েটের জাহিদুল ইসলাম এবং ৩য় হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ফুয়াদুল হাসান।

সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার টাকার পুরস্কার দেওয়া হয় বিজয়ীদের। দেশের বিভিন্ন স্কুল ও কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট এবং পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ২২০টি প্রোগ্রামারদের দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

ইত্তেফাক/এসটিএম