ডলারের বিপরীতে টাকার মান আরও কমলো

আপডেট : ০৬ জুন ২০২২, ১৭:২৩

প্রতি মার্কিন ডলারের দাম ৯১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে প্রতি ডলারের দাম ছিল ৮৯ টাকা ৯০ পয়সা।  ডলারের বিপরীতে টাকার মান ১ টাকা ৬০ পয়সা কমলো।

এর আগে বৃহস্পতিবার (২ জুন) প্রতি মার্কিন ডলারের দাম ৮৯ টাকা ৯০ পয়সা নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। ফলে চারদিনেই ডলারের বিপরীতে টাকার মান কমলো আরও ১ টাকা ৬০ পয়সা।

বাংলাদেশ ব্যাংক আজ সোমবার থেকে ৯১ টাকা ৫০ পয়সা দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করবে। তবে খোলা বাজারে ডলারের দাম ৯৫ টাকার বেশি।

ইত্তেফাক/ইউবি