সীতাকুণ্ডে আগুন:  আহতদের পাশে সাইফ পাওয়ারটেক

আপডেট : ০৬ জুন ২০২২, ২০:২৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুনের পর ভয়াবহ বিস্ফোরণে আহতদের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে সাইফ পাওয়ারটেক গ্রুপ।

সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন সোমবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান। এ সময় তিনি বলেন, সাইফ পাওয়ারটেক সব সময় দেশের ক্রান্তিলগ্নে অসহায় ও দুর্গতদের পাশে ছিল, আছে এবং থাকবে। দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী সবাইকে আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা আহতদের সেবা করতে চাই।

এ সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম হাসান, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর মো. সিরাজ উদ্দিন, সাইফ পাওয়ারটেকের নির্বাহী পরিচালক নিজাম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, সাইফ পাওয়ারটেক চট্টগ্রাম বন্দরের ৬০ শতাংশ কন্টেইনার হ্যান্ডলিং করে।

 

ইত্তেফাক/ইউবি