বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত হয়ে গেল পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার বিশ্বকাপ ম্যাচটি। গতকাল ইংল্যান্ডের বৃস্টলে টানা বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। এমনকি সম্ভব হয়নি টস করাও। এর ফলে ম্যাচটি থেকে উভয় দল একটি করে পয়েন্ট পেল।
ইংল্যান্ড ও ওয়েলশে অনুষ্ঠানরত এবারের ক্রিকেট বিশ্বকাপে এই প্রথম কোন ম্যাচ পরিত্যক্ত হলো। এর আগে চলতি বিশ্বকাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার খেলাটিতেও বৃষ্টি হানা দিয়েছিল। তবে সেটা পরিত্যক্ত করতে হয়নি। খেলাটিকে নামিয়ে আনা হয়েছিল ৪১ ওভারে।
বিশ্বকাপের ইতিহাসে এ নিয়ে তিনটি ম্যাচ পরিত্যক্ত হলো।
