এস্কিমি বাংলাদেশের আয়োজনে মিডিয়াকম লিমিটেডের ২৫তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। রবিবার (৫ জুন) গুলশানে একটি হোটেলে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু।
এ সময় তিনি এস্কিমি বাংলাদেশ ও মিডিয়াকম লিমিটেডের অংশীদারিত্বের বিভিন্ন দিক তুলে ধরেন ও ভবিষ্যতের দিনগুলোতে এই অংশীদারিত্বের উত্তরোত্তর উন্নয়নের কিছু দিক নির্দেশনা দেন। অনুষ্ঠানে এস্কিমি বাংলাদেশের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাউথ এশিয়ার রিজিওনাল ম্যানেজার যশুয়া প্রত্যয় অধিকারী। তিনি মিডিয়াকম লিমিটেডের ২৫ বছর পূর্তির জন্য শুভেচ্ছা ও ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জ্ঞাপন করেন ।
এস্কিমি বাংলাদেশের আয়োজনে মিডিয়াকম লিমিটেডের ২৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সাইদুর রহমান সাগর (কান্ট্রি ম্যানেজার বাংলাদেশ, এস্কিমি), মো. রাকিবুল হাসান (ডিরেক্টর, মিডিয়া, মিডিয়াকম লিমিটেড), তানভীর ইসলাম খান (ক্রিয়েটিভ লিড, ডিজিটাল মিডিয়া, মিডিয়াকম লিমিটেড), শাহ সাইফুল্লাহ আল জাকেরিন (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডিজিটাল মিডিয়া, মিডিয়াকম লিমিটেড), তানভীর হাশেম ভূইয়াঁ (সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, এস্কিমি), সিদ্ধার্থ সংকর রায় (সিনিয়র এড অপারেশন ম্যানেজার, এস্কিমি) প্রমুখ।
