বাবা। চিরন্তন এক সম্পর্কের নাম। প্রতিটি সন্তানের মাথার ওপর বটবৃক্ষের মতো ছায়ার নাম ‘বাবা’। স্বার্থহীন যার ভালোবাসা, সেই বাবাকে সন্তানের খুশির জন্য জীবনের অনেক কিছুই ত্যাগ করতে হয়। বাবা দিবসে সন্তানদের সামনে সুযোগ আসে বাবাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানানোর। আসছে ১৯ জুন ২০২২ ‘বিশ্ব বাবা দিবস’।
সব উৎসব-পার্বনে বিশ্বরঙ -এর থাকে বিশেষ বিশেষ আয়োজন, তেমনই বিশ্ব বাবা দিবসে বিশ্বের সব বাবাকে শ্রদ্ধা জানাতে বিশ্বরঙ-এ রয়েছে বিশেষ ছাড়, অনলাইন ও যেকোনো শোরুম থেকে পোশাক কিনলেই পাচ্ছেন ৩০% পর্যন্ত মূল্য ছাড়!
বিশ্ব বাবা দিবস উপলক্ষে পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে বিভিন্ন গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের মোটিফ এবং গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে স্বাভাবিক ভাবে ব্যাবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভয়েল, স্লাব কাপড়। আর পোশাকগুলোতে উজ্জ্বল রঙের পাশাপাশি রয়েছে প্রাকৃতিক রঙের অনন্য ব্যবহার, কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই ডাই, ব্লক, বাটিক, এ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি।
বিশ্বরঙের সব শোরুম ছাড়াও www.bishworang.website এবং bishworangfanclub ফেসবুক পেইজের মাধ্যমে অনলাইনে ঘরে বসেই কিনতে পারেন আপনার পছন্দের পোশাকটি। উপহার দিতে পারেন আনার অস্তিত্বের অংশ বাবাকে। সারাজীবন বাবার সংগ্রাম ও বেদনার কথা স্মরণ করে ভালোবাসা জানানোর জন্য বিশ্ব বাবা দিবসে সন্তানদের প্রিয় পছন্দ হোক বিশ্বরঙের পোশাক ও উপহার সামগ্রী।
