জয়পুরহাটে বজ্রপাতে আজাদুল ইসলাম (৪৮) নামের একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ জুন) সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফিচকার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আজাদুল ইসলাম উপজেলার ফিচকার ঘাট গ্রামের মুজিবর রহমানের ছেলে।
এলাকাবাসী জানায়, সকালে বৃষ্টির সময় বাড়ির পাশের জমিতে আজাদুল মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তার পুরো শরীর ঝলসে গেলে গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ঘটনাটি নিশ্চিত করেছেন।
