গোপালগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ভ্যান চালক আব্দুর রউফ গাজী (৪৫) নিহত হয়েছেন। এ সময় ভ্যানের যাত্রী শিশির বসাক (৪৮) আহত হন। আজ শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রউফ গাজী গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আহম্মদ আলী গাজীর ছেলে। আহত শিশিরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: স্পিনার দিয়ে বাংলাদেশের শুরু
গোপালগঞ্জ সদর থানার এসআই তারিকুর রহমান জানান, উলপুরে একটি কাভার্ডভ্যান পেছন দিক দিয়ে একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালক নিহত হন। আহত হন ভ্যানের যাত্রী। ভ্যান চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
