স্পিনার দিয়ে বাংলাদেশের শুরু

আপডেট : ০৮ জুন ২০১৯, ১৫:৪৫

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অল্প ব্যবধানে হার। এই অবস্থায় বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ।

কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এদিকে আজকের ম্যাচে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন না হলেও খেলা শুরু হয় স্পিনার দিয়ে। ম্যাচের প্রথম ওভার করেন সাকিব আল হাসান। আর তাকে মোকাবেলা করেন ইংল্যান্ডের জেসন রয়। সাকিবের প্রথম বলে ১ রান নেন জেসন রয়। 

অতিরিক্ত পেসার নিয়ে খেললে কেমন হতো- এই প্রশ্নে মাশরাফি বলেন, ‘এতে ইংল্যান্ডেরই সুবিধা হতো।’

বাংলাদেশ দল:

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, মাশরাফি মুর্তজা, মোস্তাফিজুর রহমান। 

ইংল্যান্ড দল:

জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাংকেট, জোফরা আর্চার ও মার্ক উড।

 

ইত্তেফাক/জেডএইচ