হত্যার পর ব্যবসায়ীর মাথা কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা

আপডেট : ১০ জুন ২০২২, ১৭:০২

খাগড়াছড়ির দীঘিনালায় জাহাঙ্গীর আলম (৫০) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যার পর দেহ থেকে মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১০ জুন) উপজেলার হাজাছড়া  এলাকা থেকে তার মাথাবিহীন মরদেহ উদ্ধার  করে পুলিশ। তিনি উপজেলার পূর্বহাজাছড়া গ্রামের শফি উল্লাহর ছেলে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম পেয়ার আহমেদ জানান, সকালে হাজাছড়া এলাকার একটি ডোবার পাশে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে অনেক খোঁজাখুঁজি করেও জাহাঙ্গীর আলমের মাথা উদ্ধার করা সম্ভব হয়নি। 

 

ইত্তেফাক/ইউবি