আরামদায়ক ঈদ পোশাক এনেছে গ্রামীণ ইউনিক্লো  

আপডেট : ১০ জুন ২০২২, ১৭:৪৭

আনন্দ ও উৎসবের ঈদে স্বাচ্ছন্দের পোশাক যোগ করে নতুন মাত্রা। গ্রামীণ ইউনিক্লো গ্রীষ্মের ঈদকে আরামদায়ক করার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে ঈদ কালেকশন নিয়ে এসেছে।

আসছে ঈদে ছেলেদের জন্য গ্রামীণ ইউনিক্লোর কালেকশনে আছে পোলো শার্টের বৈচিত্র্যময় সম্ভার। এর মধ্যে রয়েছে সলিড ডার্ক থেকে লাইট কালার এবং বিভিন্ন মোটিফের পোলো শার্ট। সুতির তৈরি অনেক প্রিন্টেড শার্ট পাওয়াও যাচ্ছে বিভিন্ন রঙে। ফরমাল পোশাক হিসেবে রয়েছে উন্নত কাপড়রের তৈরি বিজনেস শার্ট, নন-আয়রন শার্ট। বটমসের জন্য সাশ্রয়ী মূল্যের জিন্স, যা স্লিম এবং স্কিনি উভয় প্যাটার্নেই রয়েছে। ডেনিম ছাড়াও কাইতেকি প্যান্টস, স্লিম ফিট চিনো প্যান্টসও আছে।

মেয়েদের সব রকমের ঈদ পোশাক ৩৯০ থেকে ২৬৯০ টাকায় পাওয়া যাচ্ছে গ্রামীণ ইউনিক্লোর সব স্টোরে

সাধারণত ঈদ উৎসবে মেয়েরা ট্রেডিশনাল পোশাক পছন্দ করে থাকেন। তাই গ্রামীণ ইউনিক্লোর ঈদ কালেকশনে রয়েছে কারচুপি, মিরর ওর্য়াক, মুক্তার কাজসহ গর্জিয়াস ডিজাইনের কামিজ। শুধু ঈদ নয় যেকোনো উৎসব-পার্বণে এমনকি পার্টিতেও পরা যেতে পারে এ ধরনের কামিজগুলো। এ ছাড়া নিয়মিত ব্যবহারের জন্য এমব্রয়ডারি কাজের ভিসকসের কামিজও আছে। ট্রেডিশনাল পোশাকের পাশাপাশি ক্যাজুয়াল পোশাক হিসেবে পাওয়া যাচ্ছে বিভিন্ন টপস, টিউনিক, লং শার্ট। পোশাকের সাথে মিলিয়ে মেয়েদের জন্য অনেক বটমসও রয়েছে। বিভিন্ন রঙের স্ক্যান্টস ও পালাজ্জো রয়েছে কামিজের সাথে পরার জন্য। আরও আছে এডজাস্টটেবল ড্রস্ট্রিং যুক্ত ক্যাজুয়ালি পরার জন্য কাইতেকি প্যান্ট (চিনো), সুতির তৈরি স্ট্রেচ লেগিংস প্যান্টস।

ঈদে ছেলেদের জন্য আছে সাশ্রয়ী মূল্যের জিন্স, যা স্লিম এবং স্কিনি উভয় প্যাটার্নেই রয়েছে। ডেনিম ছাড়াও কাইতেকি প্যান্টস, স্লিম ফিট চিনো প্যান্টসও আছে

ঈদ কালেকশন নিয়ে গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক বলেন, ‘ফ্যাশনে প্রত্যেকেই যেন আরামের সাথে ঈদ উপভোগ করতে পারে, তা নিশ্চিত করতে এবারের ঈদ কালেকশনকে সাজানো হয়েছে। আমরা আশা করি এই গরমে সবার ঈদ গ্রামীণ ইউনিক্লোর সাথে আরামদায়ক হবে।’ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ছেলেদের কমফোর্ট সামার কালেকশন ১৯০ থেকে ১৯৯০ টাকায় এবং মেয়েদের আইটেমস ৩৯০ থেকে ২৬৯০ টাকায় পাওয়া যাচ্ছে গ্রামীণ ইউনিক্লোর সব স্টোরে। ঈদ কালেকশন নিয়ে আরও জানতে চোখ রাখতে পারেন www.grameenuniqlo.com এবং facebook/grameenuniqlo এই ফেসবুক পেইজে। 
 

 

 

ইত্তেফাক/আরএম