সাঘাটায় পানির পাম্পের লাইনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শনিবার সকালে মোনারুল ইসলাম (৪৫) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। নিহত মোনারুল উপজেলার কামালের পাড়া ইউনিয়নের পাকুরতলা গ্রামের মুনছুর রহমানের ছেলে। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন।
আরও পড়ুন: চান্দিনায় শ্বশুরকে হত্যা করলো জামাতা
ঈদের ছুটিতে এসে নিজ বাড়িতে পানির পাম্পের লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু

