রাজধানীর পাঁচ তারকা হোটেল ডরীন হোটেলস অ্যান্ড রিসোর্টসে চলছে ‘জাপানিজ ফুড ফেস্টিভ্যাল’। বৃহস্পতিবার (৯ই জুন) থেকে শুরু হওয়া এ ফেস্টিভ্যাল চলবে আগামী শনিবার (১৮ই জুন) পর্যন্ত। সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত ডোরিন টাওয়ার বিল্ডিংয়ের ২৪তম তলায় অবস্থিত ডোরিন হোটেলস অ্যান্ড রিসর্টসের সিগনেচার রেস্তোরাঁ দ্যা ফ্লেয়ার এ ফুড ফেস্টিভ্যাল হচ্ছে।
অতিথিরা এই উৎসবে জাপানি এবং এশিয়ান-অনুপ্রাণিত খাবার উপভোগ করতে পারবেন। লোভনীয় খাবারগুলোর মধ্যে থাকছে তিন ধরনের লাইভ রামেন কাউন্টার সহ ৮০+ আইটেম, সুশি বারে থাকছে ৫ বিশেষ ধরনের সুশি যেমন ক্যালিফোর্নিয়া রোল, ডায়নামাইট রোল, ভেজিটেবল সুশি রোল, ডিপ ফ্রাইড সুশি রোল, বোস্টন রোল, নিগিরি এবং সাশিমি, সালাদ কাউন্টারে ১২-১৫ ধরনের সালাদ আইটেম থাকবে যেমন জাপানি মাশরুম সালাদ, জাপানি গ্লাস নুডল সালাদ, জাপানি ওকরা সালাদ, টোফু সিউইড সালাদ ইত্যাদি।
এছাড়াও গিউ-ডন- যেটি একটি জাপানিজ স্টাইল বিফ রাইস, ইয়াকিটোরি, বিফ তেরিয়াকি থাকবে। মিসো সসের সাথে গ্রিলড সাকানা, ইয়াকি সোবা নুডলস, চিকেন নানবান, গ্রিলড প্রন উইথ ইউজু সস, কায়সার চাহান, রোস্টেড লেমন চিকেন, মিসো স্যুপ ইত্যাদি সহ থাকবে আরও নানা পদের জাপানিজ খাবার। জাপানি খাবারের সাথে থাকবে কিছু এশিয়ান কুইজিন যেমন চিকেন বিরিয়ানি, মাটন রোগানজোশ, তাংরি কাবাব, মশলাদার নান ইত্যাদি। ডেজার্ট স্টেশনে থাকবে ১৫-২০ ধরনের আইটেম, যেমন স্পেশাল জাপানি ডেসার্ট, লেমন মেরিঙ্গু টার্ট, হোমমেড ফ্রুটস টার্ট এবং আরও অনেক কিছু।
বুফে ডিনারের মূল্য জনপ্রতি ৫৫০০ টাকা এবং নির্বাচিত ব্যাঙ্ক কার্ডগুলিতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার রয়েছে৷ ফেস্টিভ্যালটি উপভোগ করতে চাইলে অগ্রীম বুকিং বাধ্যতামূলক।
