আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

আপডেট : ০৮ জুন ২০১৯, ১৮:৪৫

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। শনিবার টাউনটনের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচটি হচ্ছে।

আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন বলেন, তারা যদি টস জিততেন তাহলে ব্যাটিংই নিতেন। 

এদিকে আজকে বিশ্বকাপের আরেকটি ম্যাচে খেলছে বাংলাদেশ ও ইংল্যান্ড। এই ম্যাচ কার্ডিফে হচ্ছে।

আফগানিস্তান একাদশ:

হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, নাজিবউল্লাহ জাদরান,  ইকরাম আলিখিল, রশিদ খান, আফতাব আলম ও হামিদ হাসান। 

নিউজিল্যান্ড একাদশ: 

মার্টিন গাপটিল, কলিন মানরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট। 

ইত্তেফাক/জেডএইচ