জেসন রয়ের সেঞ্চুরি উদযাপনে চিৎপটাং আম্পায়ার

আপডেট : ০৮ জুন ২০১৯, ১৯:১০

বাংলাদেশি বোলারদের উপর তাণ্ডব চালিয়েছে জেসন রয় ও জনি বেয়ারস্টো জুটি। এর মধ্যে জেসন তো করে ফেলেছেন সেঞ্চুরি। আর সেই শতক উদযাপন করতে গিয়ে ঘটে গেল এক কাণ্ড। 

কার্ডিফে টস জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। স্পিনার দিয়ে বল শুরু করে বাংলাদেশ। বল করেন সাকিব। তিনি ইংল্যান্ডের ওপেনিং জুটি জেসন ও বেয়ারস্টোকে কিছুটা ধরে রাখার চেষ্টা করেন। এরপর আর সম্ভব হয়নি তাদের ব্যাটিং ঝড় থামানো। বাংলাদেশ বোলারদের তুলোধুনো করে ছাড়েন জেসন রয়। 


ছবি : ফেসবুক

একপর্যায়ে করে ফেলেন সেঞ্চুরি। সেঞ্চুরির জন্য রান নিতে গিয়ে আম্পায়ার জোল ওয়েলসনের সঙ্গে ধাক্কা লাগে এই ওপেনারের। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান আম্পায়ার। একেবারে চিৎপটাং অবস্থা। অবশ্য এতে আম্পায়ারের কোন চোট লাগেনি। জেসন রয়ের হাত ধরেই উঠেন তিনি। এসময় আম্পায়ারকে হাসতে দেখা যায়।

৯২ বলে ১২ চার ও ১ ছক্কায় বাংলাদেশের বিপক্ষে প্রথম ও ক্যারিয়ারের নবম সেঞ্চুরি করেন রয়। ৩৮ বলে ছুঁয়েছিলেন ফিফটি, পরের পঞ্চাশ এলো ৫৪ বলে। শেষপর্যন্ত ১৫৩ রান করে মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ইংলিশ এ ওপেনার।

ইত্তেফাক/জেডএইচ