১১ দিন নিখোঁজ থাকার পর জেলের লাশ উদ্ধার

আপডেট : ০৮ জুন ২০১৯, ২০:০৪

নিখোঁজের ১১ দিন পর শনিবার বিকালে শরণখোলা উপজেলার বলেশ্বর নদী থেকে ভাসমান অবস্থায় জেলে আলী আহমেদের (৪৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৮ মে কচা নদীর মোহনায় মাছ ধরার সময় একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা খেলে সে নদীতে পড়ে যায়। আলী আহমেদ পিরোজপুর জেলার ইন্দুরকানি  উপজেলার চন্ডিপুর গ্রামের আঃ হামিদ শিকদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ২৮ মে সন্নাসীর কচা নদীর মোহনায় ইঞ্জিন চালিত নৌকায় করে অন্যদের সঙ্গে মাছ ধরছিলেন আলী আহমেদ। এ সময় একটি কার্গো জাহাজ এসে তার ট্রলারে সজোরে ধাক্কা দিলে পানিতে পড়ে নিখোঁজ হন আলী আহমেদ। এরপর অনেক খুঁজেও তাকে না পেয়ে তার লাশ পাওয়ায় আশাও ছেড়ে দেয় পবিবারের সদস্যরা। 

আরও পড়ুন: গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে, আহত ৪০

শনিবার বিকালে স্থানীয় জেলেরা পূর্ব রাজৈর এলাকায় বলেশ্বর নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে শরণখোলা থানায় খবর দেয়। শরণখোলা থানার এসআই মহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিখোঁজ জেলের পরিবারের সদস্যরা লাশটি আলী আহমেদের বলে সনাক্ত করেন।

ইত্তেফাক/নূহু