বাংলাদেশ বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল —কুমার বিশ্বজিত্

আপডেট : ০৮ জুন ২০১৯, ২০:৩৬

 

এই বিশ্বকাপ নিয়ে অনেকরকম কথাই হচ্ছে। কানাকানি চলছে। সেটা শুনতে পাই। কেউ কেউ বলছেন, এবারের বিশ্বকাপে নাকি এশিয়ার অবস্থা ভালো না। কেউ বলেন, যেহেতু স্বাগতিক ইংল্যান্ড। তাই কাপটাও তাদের ঘরেই রাখবে। আবার কেউ কেউ বলছেন, ক্রিকেটীয় পলিটিক্সে আটকে ফেলবে বাংলাদেশকে। কিন্তু বাংলাদেশ এখন বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল। শতভাগ আত্মবিশ্বাস নিয়েই বলছি, এবারের বিশ্বকাপটা বাংলাদেশ টিম যোগ্য দল হিসেবেই প্রত্যাশা করতে পারে।

ইচ্ছে আছে, কোয়ার্টার ফাইনালের কোনো ম্যাচ গ্যালারিতে বসে দেখব। দেখা যাক...। যত ব্যস্ততা বা স্টেজ শো-ই থাকুক না কেন, কোয়ার্টার ফাইনালের কোনো আসরে বাংলাদেশের একটা ম্যাচ দেখতে চাই। এবারের সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের খেলাটা দেখলাম। আমি মনে করি, এরকম টিম স্পিরিট থাকলে অনায়াসেই জিতবে। এটা কোনো দূরের স্বপ্ন মনে হয় না আমার কাছে।

 

লেখক : দেশবরেণ্য কণ্ঠশিল্পী