সাধু সেজো না

আপডেট : ০৮ জুন ২০১৯, ২০:৩৯

 

সাধু সেজো না হে বন্ধু তুমি

পারলে সাধু হও

ভেবে মরি মরি আগের মতন

এই তুমি সেই নও।

 

যেই পাত্রেই তোমাকে দেখছি

সেই পাত্রের রঙে

মিলেমিশে তুমি হলে একাকার

পল্টিবাজের ঢঙে।

 

খোলস পালটে নোংরা ঘাঁটছ

স্বভাবে ছিল না জানি

এমনি তোমার আমূল বদলে

হয় রোজ কানাকানি।

 

মানসিকতার স্খলনে তোমার

সত্যি হোঁচট খাই

তোমার সঙ্গে যায় কি এসব

মনে তাই ব্যথা পাই।

 

ইউটার্ন নেয়া তোমাকে বন্ধু

চিনতে পারি না আজ

প্রত্যাশা করি, মন থেকে যাক

জটিল কুটিল ভাঁজ।