কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২২-২৪ সালের চতুর্থ দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন। নির্বাচনে ঐক্য প্যানেলের প্রার্থী হিসেবে আছেন মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম (ফাহমী)। নির্বাচনে পরিচালক পদপ্রার্থী তিনি, ব্যালট নং ২১।
বিক্রয় ডটকম এর ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন তিনি। একইসাথে ই-ক্যাবের বর্তমান স্মার্ট লজিস্টিকস স্টান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন ফাহমী। দীর্ঘদিন ধরে ই-ক্যাবে তার অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা হলো কোভিড ১৯। আমি দিনরাত খেটেছি আমাদের সকল সদস্য যাতে করোনার দিনগুলোতে 'ই-ক্যাব স্টিকার' দ্রুত পায়, এরি পরিপ্রেক্ষিতে, লকডাউন এর প্রথম দিনেই ই-ক্যাব এর মেম্বার কোম্পানি যাতে সচল থাকে তার জন্য তিনি নিজে এই গর্বিত পদক্ষেপ এর তত্বাবধানে থেকে এর প্রিন্টিং ও ডিসট্রিবিউশন পরিচালনা করেছেন। আমি দেখেছি পুরো ই-কমার্স সেক্টর কিভাবে দারুণভাবে দেশে পজেটিভ ভাব এনেছিলো।
তিনি আরও বলেন, আমার বিশ্বাস আমাদের প্যানেল ঐক্য প্যানেলের ইশতেহার অনুযায়ী সুসংগঠিত ই-ক্যাব, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের উন্নয়ন, উদ্যোক্তা সুরক্ষা ও বিনিয়োগ, গ্রামীণ ই-কমার্স ও প্রান্তিক ডেলিভারি সেবা, ই-ট্যুরিজম ও সেবাভিত্তিক ই-কমার্স খাতের উন্নয়ন, ই-কমার্স বান্ধব নীতি, নির্দেশিকা, আইন ও বিধি তৈরিতে কার্যকর ভূমিকা পালন, ক্রস বর্ডার ই-কমার্স, ই-কমার্সের বাজার সম্প্রসারণসু সংগঠিত ই-ক্যাব গঠনে মনোনিবেশ সহ আমাদের ইশতেহারের সবগুলো বিষয় বাস্তবায়ন করতে পারলে আমাদের ইন্ড্রাস্টি ঘুড়ে দাঁড়াবে। পাশা পাশি আমি জয়ী হলে মাসে অন্তত একবার আমি সদস্য দের সঙ্গে দেখা করার অঙ্গিকার করছি এবং তাদের পরামর্শক হিসেবী কাজ করব।
বাংলাদেশে অ্যামাজনের প্রতিনিধিদল আসলে ফাহমীই প্রথম ই-ক্যাবের প্রতিনিধিদের সাথে বৈঠক ঠিক করান এবং তিনি নানাভাবে দেশের উদ্যোক্তাদের পাশে থাকার কাজ করে যাচ্ছেন।
