আইনি জটিলতা শেষে বুধবার (১৫ জুন) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার স্থগিত হওয়া আওলাই ইউপি নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ২ হাজার ৩শ ১০ বেশি পেয়ে স্বতন্ত্র প্রার্থী একরামুল হক চৌধুরী তৌহিদ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৬৯৭০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম ইব্রাহিম হোসাঈন নৌকা প্রতীকে পেয়েছেন ৪৬৬০।
এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৪৬৫৫ হলেও নির্বাচনে ১৮৯৪২ জন ভোট প্রদান করেন এবং বাতিল হয় ৪৬৩টি ভোট। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম জানান, সপ্তম ধাপে এ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এস এম ইব্রাহিম হোসাঈনের বিরুদ্ধে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হলে আদালতের নির্দেশে ৬ ফেব্রুয়ারি নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন।
অত্র আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য ৩২ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

বগুড়ায় ২টি নৌকা, ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী