ফুলবাড়ীতে গমের দাম কমেছে

আপডেট : ১৬ জুন ২০২২, ১৫:৫৮

ফুলবাড়ীতে গমের দাম কেজিতে পাঁচ টাকা কম হওয়ায় স্বস্তি ফিরে এসেছে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে। স্থানীয় মুদি খুচরা ব্যবসায়ী কপিলা পাল বলেন, গমের দাম বেড়ে যাওয়ার কারণে আটার দাম বেড়ে যায়। এতে করে আটার বেচাকেনা অনেকাংশেই কমে যায়। এতে ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। দাম কমে আসায় আবার আগের মতো স্বাভাবিক বেচাকেনা হবে আটার। 

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, আমদানিকারকদের পুরোনো অনেক গমের এলসি করা আছে। পুরোনো এলসির গমগুলো এ বন্দরে ঠিকমতো প্রবেশ করলে গমের দাম আরো কমে আসবে। 

হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, ২৯ মে থেকে এ বন্দরে আবারও গম আমদানি শুরু হয়েছে। বন্দরে গম বোঝাই গাড়িগুলো প্রবেশ করছে। সেগুলো বন্দর এবং কাস্টমসের সব প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত ছাড় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যাতে করে গমগুলো খোলাবাজারে যেতে পারে, তাহলে খোলাবাজারে দাম কমে আসবে। 

ইত্তেফাক/এআই