ঈদের ছুটি কাটিয়ে মেয়েরা অনুশীলনে

আপডেট : ০৮ জুন ২০১৯, ২১:৩০

স্পোর্টস রিপোর্টার

পুরুষ ফুটবল দল ঈদের ছুটিতে দেশে ছিল না। ঈদ কাটিয়েছে লাওসে। আর নারী ফুটবলাররা ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলেন। গতকাল দুপুরেই সবাই ক্যাম্পে ফিরতে শুরু করেছে। গতকাল পুরুষ ফুটবল দল অনুশীলনে নেমেছে আর আজ হতে নারী ফুটবল দলের অনুশীলন শুরু হবে। নারী ফুটবলাররা থাইল্যান্ড যাবে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের গ্রুপ পর্বের খেলায় অংশ নেবে। সেপ্টেম্বরে খেলা হবে। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া।