ধর্মশালায় মোদিকে তাসি সোপা নৃত্য দিয়ে আপ্যায়ন শিল্পীদের

আপডেট : ১৭ জুন ২০২২, ১৬:১৪

ভারতের হিমাচল প্রদেশের জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজকীয় অভ্যর্থনা জানিয়েছে। কেসিসিবি চক থেকে ধর্মশালায় রাষ্ট্রীয় শহীদ স্মৃতিসৌধ পর্যন্ত মোদির রোড শোয়ের সময় এই অভ্যর্থনা জানানো হয়।

জানা যায়, এই অভ্যার্থনায় মোদিকে উৎসর্গ করে তিব্বতিয়ান ইনিস্টিটিউট অব পার্ফরমিং আর্টসের (টিআইপিএ) সদস্যরা ঐতিহ্যবাহী তাসি সোপা নৃত্য পরিবেশন করেছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) ধর্মশালায় পৌঁছেছেন মোদি। সেখানে তিনি প্রধান সচিবদের সঙ্গে প্রথম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে এবং তাকে স্বাগত জানাতে হিমাচলে তিব্বতিরা খুবই উচ্ছ্বসিত। শত শত তিব্বতি তাকে স্বাগত জানাতে এবং রোডশোতে অংশ নিতে জড়ো হয়েছেন।

ইত্তেফাক/টিআর