উলিপুরে বর-কাজিসহ ১২ জনের জেল-জরিমানা

আপডেট : ০৮ জুন ২০১৯, ২১:৪৫

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

উলিপুরে অভিযান চালিয়ে দুইটি বাল্যবিয়ের আসর ভেঙে দিয়েছে পুলিশ। এ সময় বর, কাজী, ঈমামসহ ১২ জনকে আটক করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল কাদের ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৮ জনকে ৬ মাস করে কারাদণ্ড ও ৪ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উলিপুর পৌর কাজী অফিস ও উপজেলার তবকপুর ইউনিয়নের কবিরাজপাড়া গ্রামে।

আটককৃতদের শনিবার কুড়িগ্রাম জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।