গাইবান্ধার চাপাদহ প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উত্সব

আপডেট : ০৮ জুন ২০১৯, ২১:৪৭

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উত্সব শনিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।

এর মধ্যে বেলা ১১টায় বিদ্যালয় মাঠ থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। এরপর কেক কেটে দিনের কর্মসূচি শুরু হয়। দুপুরে বিদ্যালয় মাঠে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়। বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবির, সদর হাসপাতালের চিকিত্সক আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ, চাপাদহ ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবা সুলতানা প্রমুখ।