সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ জরমনদী গ্রামের একটি বাঁশঝাড় থেকে নিখিল চন্দ্র বর্মন নামে এক দাদন ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, শনিবার সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে নিখিল চন্দ্র বর্মনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
নিখিল চন্দ্র দহবন্দ ইউনিয়নের দক্ষিণ জরমনদী গ্রামের মৃত ক্ষেত্র মোহন বর্মনের ছেলে। এ ব্যাপারে নিহতের বড়ভাই নারায়ণ চন্দ্র বর্মন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন।
থানার অফিসার ইনচার্জ এস এম আব্দুস সোবহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
