মিরসরাই পৌরসভার বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুন) দুপুরে পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহিদ মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জেবল হকের ছেলে।
মিরসরাই থানার উপ-পরিদর্শক রাজিব পোদ্দার জানান, জাহিদের বিরুদ্ধে মিরসরাই থানায় একাধিক মামলা রয়েছে। একটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। অন্য মামলাগুলোতে তিনি জামিনে আছেন। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
