হোটেল-মোটেলের ভাড়া অনলাইনভিত্তিক করা হোক

আপডেট : ০৮ জুন ২০১৯, ২১:৫৫

বাংলাদেশের পর্যটন এলাকার অব্যবস্থাপনা, হোটেল-মোটেল ব্যবসায়ীদের  দৌরাত্ম্য,  কিছু অসাধু ব্যবসায়ী ও দালালচক্রের উদ্ভট আচার-আচরণে পর্যটনশিল্প হুমকির মুখে। জানা যায়, কক্সবাজারের হোটেল-মোটেল ব্যবসায়ীরা মৌসুমে ইচ্ছামতো রুম ভাড়া, দালাল কর্তৃক হয়রানিতে পর্যটকদের শখের ভ্রমণ হয়ে যায় বেদনার। মৌসুমে হোটেল ব্যবসায়ীরা স্বাভাবিক রুম ভাড়ার চাইতে তিন-চারগুণ বেশি করে দেয়। প্রশাসনের উচিত হোটেল-মোটেলের ভাড়া নির্দিষ্ট করে দেওয়া, তা যেন অনলাইন বা সরাসরি একই হয় এবং গুটিকয়েক মানুষের জন্যে সম্ভাবনাময় এই খাতকে কলুষিত হতে না দেওয়া। এতে করে বিদেশি পর্যটকরা আমাদের দেশ থেকে যেমন সুনাম নিয়ে যেতে পারবে, তেমনি পর্যটনশিল্পও সমৃদ্ধ হবে।

মো. শাহজাহান শাহীন

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়