তৃণমূল উদ্যোক্তারা কীভাবে নিজের পায়ে দাঁড়াতে পারেন সে লক্ষে দেশের প্রায় ১২০০ উদ্যোক্তাকে প্রথমবারের মতো ফ্রি সেমিনার করেছে অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি ইন্টারপ্রেনারস। সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে এই সেমিনার।
সেমিনারে বক্তব্য দেন ইকবাল বাহার জাহিদ, ডন সামদানী, সাব্বির সরকারসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি ইন্টারপ্রেনারস সভাপতি রুবাইয়্যাত ফাতেমা তনি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রয়েছেন সাদিয়া ইসলাম, ভাইস প্রেসিডেন্ট আসিফ ইকবাল, সেক্রেটারি মালা খন্দকার, জয়েন্ট সেক্রেটারি আহনাফ আকিফ, এমডি মইনুর রহমানসহ আরও অনেকে।
সার্বিক সহযোগিতায় ছিল ড্রেসআপ, গার্লস প্যারাডাইস, কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত, রাইতা এক্সক্লুসিভ, সেন্সর কুরিয়ার।
