বেনাপোলে ১০টি সোনারবারসহ আটক ১

আপডেট : ২০ জুন ২০২২, ০০:১৫

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের  উদ্দেশ্য আনা ১০টি সোনারবারসহ মনিরুজ্জামান (৪০)নামে এক পাচারকারীকে নাভারন এলাকা থেকে আটক করেছে বিজিবি।

রবিবার (১৯ জুন) সকালে তাকে আটক করা হয়। স্বর্ণগুলো বেনাপোল দিয়ে ভারতে পাচার করবে বলে বিজিবির কাছে স্বীকার করেছে সে।

আটক মনিরুল বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলীর ছেলে। আটক সোনার দাম এক কোটি এক লাখ ৩৯ হাজার ৪শত টাকা বলে বিজিবি জানান।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি এক স্বর্ণ পাচারকারী ঢাকা থেকে ১০টি সোনারবার নিয়ে ভারতে পাচারের উদ্দেশে গাড়ীতে করে বেনাপোলের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে নাভারন বাজারে গাড়ীটি থামিয়ে মনিরুজ্জামানকে তল্লাশি করে ১০টি সোনারবারসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ইত্তেফাক/এমআর