তালায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ২০ জুন ২০২২, ০২:৪৭

সাতক্ষীরার তালায় বজ্রপাতে মো. নিজাম গাজী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুন) বিকালে খলিষখালী ইউনিয়নের দুধলী বিলে উক্ত বজ্রপাতের ঘটনা ঘটে। 

নিজাম উপজেলার খলিষখালী ইউনিয়নের টিকারামপুর গ্রামের মৃত সামসের গাজীর  ছেলে। 

স্থানীয়রা জানায়, বিকালে গরুর জন্য ঘাস কাটতে বিলে যান নিজাম। ওই সময় তার পাশে বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য গনেশ বর্মণ বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআর