শ্যামনগরে মোবাইলের টাওয়ার থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৮

সাতক্ষীরার শ্যামনগরে মোবাইলের টাওয়ার থেকে পড়ে মাসুম হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গ্রামীণ ফোনের মোবাইল টাওয়ার থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ওই যুবক বংশীপুর গ্রামে মজিদ গাজীর ছেলে। 

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, রাতে টাওয়ারে উঠে অসাবধানতাবসত নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

শ্যামনগর থানার ওসি মো. শাফিউল ইসলাম পাটোয়ারী সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় পারিবারিকভাবে মরদেহ দাফন করা হয়েছে।

ইত্তেফাক/এমএস