ইত্তেফাক রিপোর্ট
মিয়ানমারের ট্রিজ গ্যালারিতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের শিল্পী অভিজিত্ চৌধুরীর একক চিত্র প্রদর্শনী। ‘জার্নি থ্রু মাই মাইন্ড’ শীর্ষক এ প্রদর্শনীটি শিল্পীর ১৪তম একক চিত্র প্রদর্শনী। রাজধানী ইয়াঙ্গুনে আগামী বুধবার প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এইচ ই মনজুরুল করিম খান চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ইউনিভার্সিটি অব আর্ট এন্ড কালচারের পেইন্টিং-এর অধ্যাপক ইউ মায়াত তুন আং, মিয়ানমারের শিল্পী ও সুরকার ইউ আং কো লাট ও ব্রিগেডিয়ার জেনারেল রাশেদুল মান্নান। প্রদর্শনীতে ৪০টি মিশ্র মাধ্যম ও জলরং-এর চিত্রকর্ম স্থান পাবে। প্রদর্শনী চলবে বুধ থেকে শুক্রবার পর্যন্ত।
