গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আরও ৫৫৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৯৬৫ জন।
সোমবার (২০ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
এর আগে, গতকাল (রবিবার) ৭০৬ জনের মৃত্যু এবং ৩ লাখ ৬৩ হাজার ২১৬ জন আক্রান্ত হয়েছিলেন।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার ৩৭০ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৪০ হাজার ৬৬৮ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে তাইওয়ানে। এই সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন ১৭২ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৬৩৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩২ লাখ ৯৫ হাজার ৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ হাজার ২২১ জনের।
