পাকিস্তান দলে ফিরলেন ইয়াসির শাহ

আপডেট : ২৩ জুন ২০২২, ১১:৩৬

অনেকে তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। এমনটা ভাবার যথেষ্ট কারণও রয়েছে। চোট, ফিটনেসের ঘাটতি, ধর্ষণ মামলায় নাম আসা, সবমিলিয়ে গত প্রায় এক বছর ধরে দলের বাইরে ইয়াসির শাহ। অবশেষে আবারও পাকিস্তান দলে ফিরলেন এই লেগ স্পিনার।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এতে ডাকা পেয়েছেন ইয়াসির শাহ। পাকিস্তানের হয়ে ৪৬ টেস্টে ২৩৫ উইকেট শিকার করেছেন ইয়াসির। বাদ পড়েছেন সাজিদ খান।

শ্রীলঙ্কা সফরে পাকিস্তান দল

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহঅধিনায়ক, উইকেটকিপার), আবদুল্লাহ শফিক, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, ইমাম উল হক, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), শান মাসুদ, মোহাম্মদ নওয়াজ, হাসান আলি, নাসিম শাহ, নোমান আলি, সালমান আগা, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি ও ইয়াসির শাহ।

ইত্তেফাক/টিএ