অস্ট্রেলিয়ার অ্যাশলি বাটি ফরাসি ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এই প্রথম কোন গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। গতকাল শনিবার ফাইনালে ২১ বছরের অজি টেনিস খেলোয়াড়টি চেক প্রজাতন্ত্রের মারকেটা ভনড্রোওশোভাকে ৬-১, ৬-৩ গেমে হারিয়ে দেন।
বার্টি হলেন ১৯৭৩ সালের পর প্রথম ফরাসি ওপেন জয়ী কোন অস্ট্রেলিয়। চেক মেয়েটিও এই প্রথম কোন গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন।
নাদাল-টিম
ফাইনাল কাল
এদিকে আগামিকাল রবিবার পুরুষ এককের ফাইনালে এই প্রতিযোগিতার ১১ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের মুখোমুখি হবেন অস্ট্রিয় ডমিনিক টিম। গতবারের ফাইনালে তিনি নাদালের কাছে হেরে গিয়েছিলেন।
