ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের লাশ অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার

আপডেট : ০৯ জুন ২০১৯, ১১:০৭

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হৃদয় (১৮) নামে এক যুবকের লাশ একটি অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে হাসপাতালের সামনে থেকে লাশ উদ্ধার করা হয়।

হৃদয় ঠাকুরগাঁও সদর উপজেলা আকচা ইউনিয়নের বানিয়া মন্দিরপাড়া এলাকার সত্যেনের ছেলে।

আরও পড়ুন: নবাবগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

পুলিশ জানায়, রাতে সদর উপজেলার চিলারং নেকড়ী হাট এলাকায় বালিয়াডাঙ্গী মহাসড়কে মাইক্রোবাস ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের হেলপার হৃদয় ঘটনাস্থলে নিহত হন। পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস ও পাওয়ার টিলার পরে থাকতে দেখে। তবে হতাহত কাউকে পায়নি। পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে গিয়েও লাশের কোনো সন্ধান পাওয়া যায়নি।


ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক আহমদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে হাসপাতালের সামনে থাকা সুরভী নামে একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি করে হৃদয়ের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, লাশ গুম করার উদ্দেশে এই কাজ করা হতে পারে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

ইত্তেফাক/এমআরএম