ঘিওরে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

আপডেট : ২৫ জুন ২০২২, ১৭:২৪

বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুন) সকাল ৯টায় ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার হামিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন ঘিওর সরকারি কলেজের অধ্যক্ষ আমীর হোসেন, ঘিওর থানা অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিয়া মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ শামীম, কাজী মাহেলা, সাংগঠনিক সম্পাদক ভিপি শামীম, উপজেলা যুবলীগের সভাপতি বাবুল বেপারী প্রমুখ। 

 

ইত্তেফাক/ইউবি