স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য মো. ইকবাল হোসেন অপুর উদ্যোগে স্পেশাল চাইল্ডদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পদ্মা সেতু আনন্দ উৎসব।
বৃহস্পতিবার (২৩ জুন) শরীয়তপুর সদরে চৌরঙ্গীর মোড়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এসময় ২৫ জন স্পেশাল চাইল্ড নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা সার্বিক তত্ত্বাবধান ও স্পেশাল চাইল্ডের সঙ্গে সময় কাটান সাংসদ পুত্র দানিব বিন ইকবাল। এ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করার পাশাপাশি অংশগ্রহণ করা সবাইকে বিশেষ উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা যুবলীগের নেতাকর্মী, জেলা ছাত্রলীগ ও শিশুদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
