চট্টগ্রামে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে

আপডেট : ২৭ জুন ২০২২, ০২:০৬

চট্টগ্রামে নতুন করে কোভিড শনাক্তের হার দৈনিক ১৫ শতাংশ ছাড়িয়েছে। প্রতিদিনই শনাক্তের হার বৃদ্ধি পাচ্ছে।

রবিবার (২৬ জুন) গত ২৪ ঘণ্টায় ২০৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের শনাক্ত হয়েছে। চট্টগ্রামের সাতটি ল্যাবে এসব পরীক্ষা করা হয়েছে। আক্রান্তরা সবাই নগরীর বাসিন্দা।

মহামারি শুরু থেকে এই পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২৬ হাজার ৯৪৬ জনের কোভিড শনাক্ত হয়েছে। চট্টগ্রাম জেলায় এই পর্যন্ত করোনা ভাইরাসে ১ হাজার ৩৬২ জন মারা গেছে। এর মধ্যে মহানগরীতে ৭৩৪ জন ও উপজেলায় ৬২৮ জন।

ইত্তেফাক/এমআর