বর্ষাকালে প্রকৃতিতে সজীবতা ও স্নিগ্ধতা খেলা করে। এ সময়ে প্রতিদিন বৃষ্টি হলেও থাকে ভ্যাপসা গরম। তাই ফেব্রিক ও রঙের ব্যবহারে বিশেষ যত্ন নেওয়া হয়েছে এবারের অঞ্জন’স এর ঈদের পোশাকে। সাদা, নীল, আকাশি, সবুজ, জলপাই, পেস্ট কালার ও ফিরোজা কালারসহ বিভিন্ন রঙের কটন, ভয়েল, লিনেন কাপড় বেশি ব্যবহার করা হয়েছে।
ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে সমসাময়িক ট্রেন্ড নিয়ে এবারের ঈদুল আজহার আয়োজন সাজিয়েছে দেশের অন্যতম ফ্যাশন হাউজ অঞ্জন’স। কাঁথা, কলকা, ফুলকারিসহ বিভিন্ন ধরনের জিওমেট্রিক ও ফ্লোরাল মোটিফ থাকছে। এ ছাড়া ঐতিহ্যবাহী জামদানি মোটিফ দিয়ে আলাদাভাবে পোশাক ডিজাইন করা হয়েছে। পোশাক প্যার্টানে চলমান ট্রেন্ড অনুসরন করেই করা হয়েছে এবারের ঈদের বর্ণিল আয়োজন।
এই ঈদে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে মেয়েদের শর্ট ও লং ফতুয়া ও ছেলেদের শার্ট ও ফতুয়া ডিজাইনে। লিনেন ও ভয়েল কাপড়ে মেয়েদের শর্ট ও লং ফতুয়ায় ফুল, লতাপাতা মোটিফ প্রাধান্য পেয়েছে। শার্ট ও ফতুয়াগুলোকে জ্যামিতিক এবং ফ্লোরাল মোটিফে বিভিন্ন ডিজাইনে প্রিন্ট করা হয়েছে।
এ ছাড়া শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, জুয়েলারি ও শিশু-কিশোরদের পোশাক থাকছে এবারের ঈদ আয়োজনে। পোশাক ছাড়াও বিভিন্ন রকম গহনা, হোমটেক্সটাইল ও গিফট আইটেমও পাওয়া যাবে ঢাকা ও ঢাকার বাইরে অঞ্জন’স এর সব স্টোরে। নান্দনিক রুচি ও সর্বশেষ ট্রেন্ড সম্পর্কে আরও জানতে চোখ রাখতে পারেন www.anjans.com -এ।
