নতুন হকি কোচের সন্ধানে ফেডারেশন

আপডেট : ০৯ জুন ২০১৯, ২১:১২

স্পোর্টস রিপোর্টার

পোল্যান্ড থেকে হকি কোচ আনার কথা ছিল; কিন্তু শেষ পর্যন্ত সেটি আর হচ্ছে না। কারণ পোলিশ কোচ এখন আসতে পারছে না। তিনি জার্মানিতে ক্লাব কোচিংয়ের সঙ্গে জড়িত। ক্লাব এখনই তাকে ছাড়বে না। বাংলাদেশ হকি দল এশিয়ান ইনডোর হকি টুর্নামেন্টে খেলবে থাইল্যান্ডে।

নতুন কোচ দরকার ছিল। এশিয়ান হকি ফেডারেশন  পোলিশ কোচের সন্ধান দিলেও সেটি হচ্ছে না। ফলে বাংলাদেশ হকি ফেডারেশন পুনরায় বিকল্প পথ খুঁজছে। হকি ফেডারেশন সূত্রে জানা গেছে, জার্মানি হতে একজন কোচ আনার জন্য কথা হয়েছে; কিন্তু তার চূড়ান্ত না হওয়ায় ফেডারেশনও পরিষ্কার করে কিছু বলতে পারছে না। জানা গেছে- আরো দুই একদিনের মধ্যে জানা যাবে নতুন কোচের নাম।